← MCQ Exam

গোপনীয়তা নীতি

BCS Question Bank অ্যাপ ও mcqexam.online · সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬

সংক্ষেপে

অ্যাপ ব্যবহারে কোনো অ্যাকাউন্ট লাগে না। আমরা আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, অবস্থান, কন্টাক্ট বা ছবি সংগ্রহ করি না।

পরীক্ষার ফলাফল ও বেনামী আইডি

মেধাতালিকা ও "আমার ফলাফল" দেখানোর জন্য অ্যাপ Google Firebase-এর Anonymous Authentication ব্যবহার করে। এতে কোনো লগইন স্ক্রিন নেই; Firebase শুধু একটি র‍্যান্ডম বেনামী আইডি দেয়, যা আপনার নাম, ফোন নম্বর বা ইমেইলের সাথে যুক্ত নয়। পরীক্ষা জমা দিলে Firebase Realtime Database-এ রাখা হয়:

মেধাতালিকায় অন্যরা শুধু "শিক্ষার্থী #A3F9" ধরনের ছোট চিহ্ন দেখে। অ্যাপ আনইনস্টল করলে বা ডাটা মুছলে নতুন আইডি তৈরি হয়, তখন পুরনো ফলাফল আর আপনার সাথে যুক্ত থাকে না।

To show results and rankings without login, the app uses Firebase Anonymous Authentication, which gives a random ID not linked to your name, phone or email. With each exam we store that ID, the exam, correct/wrong/skipped counts, score, time taken and submission time in Firebase Realtime Database.

অ্যাপের পরিসংখ্যান ও ক্র্যাশ রিপোর্ট

অ্যাপ উন্নত করতে Google Firebase Analytics (কোন স্ক্রিন কতবার খোলা হয়) ও Firebase Crashlytics (অ্যাপ বন্ধ হয়ে গেলে কারিগরি তথ্য) ব্যবহার করা হয়। এগুলোর ক্ষেত্রে Google-এর নীতি প্রযোজ্য।

তথ্য শেয়ার

আমরা কোনো তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করি না।

ফলাফল মুছতে চাইলে

অ্যাপের "আমার ফলাফল" পেজে আপনার আইডির ছোট চিহ্নটি দেখা যায়। সেটি উল্লেখ করে ইমেইল করলে আপনার সব ফলাফল মুছে দেওয়া হবে।

যোগাযোগ

ইমেইল: techparsec24@gmail.com